নোয়াখালীতে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা। এ সময় তারা পথসভা ও নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেছেন।
জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশের নেতৃত্বে আজ সোমবার দুপুরে নোয়াখালী-৪ আসনের জেলা শহর মাইজদী প্রধান সড়কে এই নির্বাচনী প্রচারণা করেন তারা।
এ সময় তারেক রহমানের প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ফজলে এলাহি পলাশ। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আগামীতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক ব্যবস্থা করা হবে।
এ সময় জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি