মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে লৌহজং উপজেলায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি৷
গণসংযোগকালে তিনি ওই এলাকার বিভিন্ন বাজার, গ্রাম ও গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তার ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক জাকির হোসেন আখের, মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন খান আসু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদল হোসেন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
বিডি-প্রতিদিন/মাইনুল