নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ কমিউনিস্ট প্রার্থী জলি তালুকদার বলেছেন, প্রার্থী জলি তালুকদার বলেছেন, ‘আট ঘণ্টা কাজ করার পর আন্দোলন করেও ন্যায্য মজুরি পাওয়া যায় না। আর এদিকে ঘরে ঘরে প্রচার করছে পাঁচ ঘণ্টা কাজ করেই নাকি আট ঘণ্টার মজুরি মিলবে। এটা নারীদের ঘরে ঢোকানোর পাঁয়তারা।’
সোমবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকার শহীদ মিনারে সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে নারী-পুরুষ, শ্রমিক ও মেহনতি মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে উল্লেখ করে জলি বলেন, ‘আমি আপনাদেরকে বলি, ভয় পাবেন না। নীরবভাবে বিপ্লব করবেন। যেভাবে ২০২৪ সালে আওয়ামী লীগকে জবাব দিয়েছেন।’
কাস্তে প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘আমাদের হাওরের মানুষেরা নিপীড়িত-নির্যাতিত। একদল লুটেরা গোষ্ঠীর কারণে তারা মাছ ধরতে জলাশয়ে যেতে পারে না। বাধ্য হয়ে গার্মেন্টেসে কাজ করে জীবিকা নির্বাহ করে। এটাও প্রলোভন দেখিয়ে আরেক দল বন্ধ করতে চায়।’
জলি এ সময় আহ্বান জানিয়ে বলেন, ‘এবার সবাই শ্রমিক, মেহনতি, কৃষক মানুষের কাস্তে মার্কায় ভোট দিয়ে নীরবে বিপ্লব ঘটিয়ে দিন। নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।’
জলমহাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জলমহাল ইজারা দেওয়া যাবে না। ভাসমান পানিতে জেলেরাই মাছ ধরবে, এটাই আমাদের অঙ্গীকার।’
বিডি-প্রতিদিন/এমই