শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ০৭:৩৫, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে তীব্র উত্তেজনা

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে একদিকে ক্ষোভ, অন্যদিকে অভিবাদন
সাখাওয়াত কাওসার ও লাবলু আনসার, নিউইয়র্ক থেকে
প্রিন্ট ভার্সন
নিউইয়র্কে তীব্র উত্তেজনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গতকাল নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর আগমন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি তাঁকে স্বাগত জানাতে নানা আয়োজন করলেও আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সর্বাত্মক বিক্ষোভের। নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে ইতোমধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

২১ সেপ্টেম্বর বিকালে ডাইভারসিটি প্লাজায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির আয়োজিত সমাবেশ শেষে আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতিই সংঘাতের সূত্রপাত ঘটায়।

পরস্পরবিরোধী কর্মসূচিতে তটস্থ নিউইয়র্কের পুলিশ বাহিনীসহ বিভিন্ন সংস্থাও। এমন অবস্থা দৃশ্যমান হয় ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের অলিগলিতে। বিএনপি এবং আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীর মধ্যে মারমুখো অবস্থা সামলাতে হিমশিম খায় পুলিশ। তবে নিরাপত্তার ক্ষেত্রে উভয় পক্ষের সিনিয়র নেতাদের মধ্যে অঘোষিত একটি বিষয় অনেকের দৃষ্টি কেড়েছে যে তারা সহিংস হবেন না। নিজ নিজ বক্তব্য-স্লোগানের বাইরে আক্রমণাত্মক কোনো আচরণ না করতেও তাঁরা সচেষ্ট ছিলেন।

ড. ইউনূসের সফর কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি ঘোষণা করেছে। বিমানবন্দর থেকে জাতিসংঘ সদর দপ্তর এবং তাঁর হোটেলের সামনেও কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের প্রস্তুতি চলছে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের ভাষণ দেওয়ার দিন এবং পরদিন টাইমস স্কোয়ার এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা স্লোগান তুলেছেন- ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ।’

অন্যদিকে বিএনপি ও জামায়াতপন্থি সংগঠনগুলো বিমানবন্দর, হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণসংবর্ধনার ঘোষণা দিয়েছে। ফলে প্রবাসে দুই দলের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক পুলিশ, মেয়র অফিস ও ফরেন সার্ভিসকে চিঠি দিয়ে প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থার অনুরোধ জানিয়েছে। কনসাল জেনারেল মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির তথ্য তাঁদের হাতে আছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট বলেন, ‘ড. ইউনূস বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’ অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ড. ইউনূসের সরকার দেশে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। জানা গেছে, তাঁর ভাষণে জুলাই অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সংস্কার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি, রোহিঙ্গাসংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে। পাশাপাশি তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিতে ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, মিশিগান, ইলিনয়, বস্টন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট আওয়ামী লীগের নেতা-কর্মীরাও নিউইয়র্কে এসেছেন বলে জানান দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা. মুহম্মদ আলী মাণিক।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেয়ান, মোহাম্মদ আলী সিদ্দিকী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চলসহ নেতারা জেএফকে এয়ারপোর্টে বিক্ষোভ-সমাবেশের সার্বিক সমন্বয় করছেন বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। জেএফকে এয়ারপোর্টে মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর পাশাপাশি তুমুল বিক্ষোভের কর্মসূচি জেনে এয়ারপোর্ট প্রশাসন নিরাপত্তার বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সবাইকে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহায়তা দেবে। তবে কেউ উচ্ছৃঙ্খল হলে শাস্তির আওতায় নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জানা গেছে, সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।

সফরসঙ্গী হিসেবে ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তাঁরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। বাংলাদেশ মিশন জানিয়েছে, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘে রোহিঙ্গাসংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চপর্যায়ের বৈঠক বলে দাবি করা হচ্ছে। এই বৈঠক থেকে কার্যকর সমাধান উদ্ভাবনের জন্য গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছিল। অধ্যাপক ইউনূসের প্রস্তাবের ভিত্তিতে এই সম্মেলন আয়োজন করা হয়েছে, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সমর্থন পেয়েছে। প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবেন। ভাষণে তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন, অবৈধ অর্থ পাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়ও তুলে ধরবেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা, পিসবিল্ডিং কমিশন মন্ত্রী পর্যায়ের বৈঠক, ‘জি-৭৭ ও চীন’ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নারী-শান্তি ও নিরাপত্তা ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক, ওআইসি বার্ষিক সমন্বয় সভা, বিমসটেক, সিকা এবং এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এই বিভাগের আরও খবর
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
শেষ ষোলোর প্রথম দল স্বাগতিক কানাডা
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ অস্থায়ী অভিবাসীদের
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
অর্থবিল আজ কাল পাস হবে বাজেট
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ভোজিনিয়োর
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
শেষ ষোলোতে খেলবে কারা
শেষ ষোলোতে খেলবে কারা
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সর্বশেষ খবর
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২ মিনিট আগে | দেশগ্রাম

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ডোবায় পড়ে শিশুর মৃত্যু

৪ মিনিট আগে | দেশগ্রাম

ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও
ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ‘কিছুই জানেন না’ ইউএনও

৮ মিনিট আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১২ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

২০ মিনিট আগে | অর্থনীতি

স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

২০ মিনিট আগে | নগর জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

২১ মিনিট আগে | দেশগ্রাম

রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

২৫ মিনিট আগে | নগর জীবন

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী
১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

২৭ মিনিট আগে | মন্ত্রীকথন

কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল
কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল

২৮ মিনিট আগে | শোবিজ

অর্থবিল ২০২৬ সংসদে পাস
অর্থবিল ২০২৬ সংসদে পাস

২৯ মিনিট আগে | অর্থনীতি

সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা
সিটিতে গার্দিওলার স্থলাভিষিক্ত হলেন মারেস্কা

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত
চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত

৩৫ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ঝিনাইদহে বেড়েছে বাবুই পাখির বসবাস, তালগাছে ঝুলছে শত শত বাসা
ঝিনাইদহে বেড়েছে বাবুই পাখির বসবাস, তালগাছে ঝুলছে শত শত বাসা

৪৭ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার

৫০ মিনিট আগে | জাতীয়

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫
জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রামে পুকুরে মিললো বৃদ্ধের লাশ
চট্টগ্রামে পুকুরে মিললো বৃদ্ধের লাশ

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

রংপুরে কমছে তিস্তা নদীর পানি
রংপুরে কমছে তিস্তা নদীর পানি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সামুরাই ব্লু’দের উৎসাহ দিতে গ্যালারি নীল রঙে রাঙাবেন সমর্থকরা
সামুরাই ব্লু’দের উৎসাহ দিতে গ্যালারি নীল রঙে রাঙাবেন সমর্থকরা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আফ্রিকান কোচ
সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আফ্রিকান কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার
চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

নাতি জামাইয়ের হাতে নানা শ্বশুর খুন, একদিন পরও মামলা হয়নি
নাতি জামাইয়ের হাতে নানা শ্বশুর খুন, একদিন পরও মামলা হয়নি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কৃষকের জালে আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর
কৃষকের জালে আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১ ঘণ্টা আগে | জাতীয়

মৌসুমি ফলে ভরপুর পার্বত্যাঞ্চল, বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষি-ব্যবসায়ীরা
মৌসুমি ফলে ভরপুর পার্বত্যাঞ্চল, বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষি-ব্যবসায়ীরা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ, এক ব্যক্তিকে জরিমানা
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ, এক ব্যক্তিকে জরিমানা

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

২০ ঘণ্টা আগে | বিজ্ঞান

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

৬ ঘণ্টা আগে | জাতীয়

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

৭ ঘণ্টা আগে | জাতীয়

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

৪ ঘণ্টা আগে | নগর জীবন

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা
বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে