ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে সুমন শেখ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মাঝে গ্রাম্য বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে সুমনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এ সময় সুমনকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আহতাবস্থায় স্থানীয়রা সুমনকে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে সুমন শেখকে হত্যার পর বড়ভাগ গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হোসাইন শেখসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে গাঢাকা দেন। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
লাগামহীন অপরাধ
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম