নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৩ জুন এর আয়োজন করা হয়। কমিউনিটির নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে যোগ দেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক হেলিম উদ্দিন, সদস্য সচিব রহিমুজ্জামান সুমন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মানবাধিকার সম্পাদক মিছবাহ আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাপপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন ও মো. সেবুল মিয়া, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি নুরুল আহিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নুরুল ইসলাম, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহীন কামালি, রেজা আব্দুল্লাহ, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সহ-সভাপতি ফরহাদ হোসেন, মামুন সরকার, অলিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খান, ক্রীড়া সম্পাদক শাবলু মিয়া, নিউইয়র্ক মহানগর যুবলীগের সহ-সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হসেন, ব্রঙ্কস যুবলীগ সভাপতি সিপু চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মুজিবুর রহমান, ম্যানহাটান যুবলীগ সভাপতি আজমান আলী, দীন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা বাংলাদেশের কোথাও স্থান পাবে না। তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রবাসী যুব সমাজকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুবলীগ কর্মী তৎপর।
ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা