বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে লিন্নাস গ্রুপের তত্বাবধানে লিন্নাস ফাউন্ডেশন কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকেল ৫ টায় স্থানীয় মোহররক আলমাস রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লিন্নাস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও ফাউন্ডেশনের ভার প্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন আল আহলি ইউনাইটেড ব্যাংকের সি ইউ বাংলাদেশি বংশোদ্ভূত সাফকাত আনোয়ার।
লিন্নাস গ্রুপের উপদেষ্টা গেয়াস উদ্দিন মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রফেসর ড. শাহ আলম, বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ স্কুলের পেট্রোন প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সোসসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনূ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সমাজের সাধারন সম্পাদক ইমাম হোসেন বাবুল, তালিমুল কোর আন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী বদরুল আলম ও প্রকৌশলী আব্দুল হালিম।
এছাড়া তালিমুল কোরআনের প্রকৌশলী মহব্বত হোসেন বাচ্ছু, বাহরাইন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, রফিকুল ইসলাম চুন্নু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ, লিন্নাস গ্রুপের প্রধান উপদেষ্টা সালা উদ্দিন, ব্যাবস্থাপনা পরিচালক ও লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জয়নুল আবেদীন, বাংলাদেশ স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও লিন্নাস ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আইনুল হক।
উপস্থিত ছিলেন লিন্নাস গ্রুপের ডি এম ডি মিজানুর রহমান, ডিরেক্টর খন্দকার নিজাম উদ্দিন,বাহরাইনের আইন শৃংখলা বাহিনীতে কর্মরত (পুলিশ) বাংলাদেশি মিজানুর রহমান মিজান,কাউছার আলম,লিন্নাস মিকেল সেন্টারের পরিচালক মোহন মিয়া,স্কুল পরিচালনা পরিষদের সদস্য জালাল আহম্মেদসহ সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মহসিন আহম্মেদ। ইফতার পূর্ব মুহূর্তে রোজা বিষয়ক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা আবুল হাশেম।
বিডি প্রতিদিন/৬ জুন ২০১৮/হিমেল