উত্তর আমেরিকায় সন্দ্বীপ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মাহফিলে সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। দোয়া-মাহফিলের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সকল উদ্যোগে আন্তরিকতার সাথে সহযোগিতার জন্যে।
সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাহফিলে আগতদের স্বাগত জানান। বিশেষ দোয়া-মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী হাজী গোলাম মোস্তফা, জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েতউল্লাহ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, সেক্রেটারি এ টি এম রানা, মহানগর আওয়ামী লীগের নেতা এটিএম মাসুদ, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি আবুল হাসান মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা মোবস্বির মিয়া, জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রেজারার রেজাউল করিম সগির প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা