সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক সফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুসুর রহমান।
দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, জিয়া পরিষদের সভাপতি মো. কারুজ্জামান মোল্লা জিন্টু, যুবদলের সভাপতি মো. মিনহাজ উদ্দিন এবং এনএসডব্লিউ বিএনপির সভাপতি মো. ইরফান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি আজাত কামরুল ইসলাম, শাহীন আরিফ, মো. কামরুল ইসলাম, মো. বাবুল আহমেদ, মাসুদুর রহমান, তাসলিমা করির, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা ও অষিত গুমেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জিয়া পরিষদের সভাপতি এম কাইয়ুম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু এবং যুবদলের সাধারণ সম্পাদক রাজ হোসেন রাজুসহ সিডনীর বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ