কানাডার স্থানীয় সময় শুক্রবার (২০ শে মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কানাডার ক্যালগেরির বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল আটটায়, দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ন'টায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল এগারোটায়।
নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল নয়টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল দশটায় সময়ে অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করবেন।
বিডি প্রতিদিন/নাজমুল