কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটাধিকার আদায়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ভূমিকা এবং নতুন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ শাহজাহান মিথুনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি। তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বিশেষ বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি সেলিম শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন।
বক্তারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডিপ্রতিদিন/কবিরুল