কানাডার টরেন্টোতে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-এর আয়োজনে বাংলাদেশের ৫৬তম জন্ম দিবস উপলক্ষে ‘স্বাধীনতার পদ্য পথে’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় সেই সব শহীদদের যাঁদের আত্মত্যাগে বাংলাদেশ একটা পতাকা এবং স্বাধীনতা পেয়েছে।
বিশেষ এই অনুষ্ঠানে ছিল দেশের কথা, গানের সুরে গৌরবময় মুক্তিযুদ্ধের কথা, বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তির কথা, ইতিহাস এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিসিসিএস এর পরিচালক ম্যাক আজাদ এর স্বাগত বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় অংশ নেন ফায়জুল করিম, জাকির হোসেন, আসমা আহমেদ সহ অন্যান্যরা। হল ভর্তি দর্শকদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আরিয়ান হক এবং শিখা আখতারী। এ প্রজন্ম নিয়ে কথা বলেন আজীম অপুর্ব।
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতাই আমাদের আত্মপরিচয়। আমাদের চেতনায় চিরভাস্বর মুক্তিযুদ্ধ। আমাদের চেতনায় চিরজাগ্রত ৭১।
মুক্তিযোদ্ধা ডা. শহিদুল আলম খান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। যন্ত্র সংগীতে ছিলেন এনামুল কবীর এবং জুয়েল। সংগীত পরিবেশনা করেন সুমন মালিক, সইয়েদা রুকসানা, বাবলু হক।
কবিতা আবৃত্তিতে ছিলেন অদিতি ফৌজিয়া, রানা ইসলাম, ফারজানা মনি, আনিসা লাকী হোসনে আরা জেমী, মার্জিয়া মৌ। তবলায় সহযোগিতা করেন কাজল নৃত্যে ছিলেন বিপ্লব করে'র ছাত্র ছাত্রীরা
বিসিসিএস-এর প্রেসিডেন্ট শিবু চৌধুরীর সমাপনি বক্তৃতার পর সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া