শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা অনন্য প্রতিবন্ধী স্কুল

খায়রুল ইসলাম, গাজীপুর
প্রিন্ট ভার্সন
ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা অনন্য প্রতিবন্ধী স্কুল

নিজের প্রতিবন্ধী মেয়েকে কোনো সাধারণ স্কুলে ভর্তি করাতে না পারার বেদনা থেকে গাজীপুরের কালিয়াকৈরে ‘মাহমুদা প্রতিবন্ধী স্কুল’ প্রতিষ্ঠা করেছেন শামসুন্নাহার কবির। ২০১৪ সালে উপজেলার বরইবাড়ী এলাকায় মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে ভাড়া বাসায় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ কালামপুর এলাকায় নিজস্ব জমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে এক অনন্য ভূমিকা রাখছে। প্রতিবন্ধী শিশুদের স্বপ্ন পূরণের এই যাত্রায় সরকারি সহযোগিতা পেলে আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শামসুন্নাহার কবির তাঁর প্রতিবন্ধী মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য কোনো স্কুল না থাকায় প্রথমে নিজ প্রতিবন্ধী মেয়েসহ মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে উপজেলার পল্লী বিদ্যুৎ হরিণহাটি এলাকায় তাঁর বাসার বারান্দায় পড়াতে শুরু করেন। পরে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি উপজেলার বরইবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরে ২০১৮ সালে কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামপুর আদর্শপাড়া এলাকায় ক্রয়কৃত ছয় শতাংশ জমির ওপর স্কুলটি স্থানান্তর করা হয়। গত ১২ বছর ধরে বিনা বেতনে চলছে এই স্কুলে শিক্ষার্থীদের পাঠদান। বর্তমানে এখানে পড়াশোনা করছে ১০০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী শিশু ৮০ জন আর ২০ জন দরিদ্র ও গরিব শিশু। এখানে মোট শিক্ষক রয়েছেন পাঁচজন। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। শিশুদের অক্ষর পরিচয়ের পাশাপাশি এখানে শিক্ষার্থীদের নাচ, গান, ছবি আঁকা, কুটিরশিল্প ও কম্পিউটার প্রশিক্ষণের মতো বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়। সরকারি অর্থায়নে স্কুলটিতে অফিসকক্ষ, ছাত্রছাত্রীদের বেঞ্চ-টেবিলসহ গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হয়েছে। তবে শিক্ষা উপকরণ আর পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্কুলটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে পরিচালনার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সভাপতি করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহায়তা দল স্কুলটি পরিদর্শন করেন। দলটি স্কুলের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। সম্প্রতি ‘ভালো কাজের ভালো মানুষ’-এর উদ্যোগে শামসুন্নাহারের এই অনন্য কাজের খবর পায় গাজীপুর জেলা প্রশাসন। পরে স্কুলটি পরিদর্শন করে এর উন্নয়নে সহযোগিতার আশ^াস দেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। শামসুন্নাহার কবির গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ হরিণহাটি এলাকার বাসিন্দা মো. কবীর হোসেনের স্ত্রী। স্বামীর কালিয়াকৈরে চাকরির কারণে তিনি পরিবারের সঙ্গে গাজীপুরের বসবাস করছেন। তাদের দুই ছেলে, দুই মেয়ে ছিল। ২০০০ সালে তাদের বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ২০০৯ সালে জন্মগ্রহণ করে ছোট মেয়ে মাহমুদা। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে মাহমুদা বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি তাঁর প্রতিবন্ধী মেয়ের পাশাপাশি এলাকার অন্য প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার কথা চিন্তা করে নিজেই একটি প্রতিবন্ধী স্কুল খোলার উদ্যোগ নেন। অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের সাধারণ স্কুলে ভর্তি করিয়েছিলাম কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনোভাবেই পড়াশোনা করতে পারে না। সহপাঠীরা তাদের খেলায় নেয় না। ওদের ধরে মারতো, তারপর আমরা এই প্রতিবন্ধী স্কুলের সন্ধান পেলাম। এখানে ভর্তি করার পর থেকে শিক্ষক-শিক্ষিকাদের যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই শিশুরা।

বুদ্ধিপ্রতিবন্ধী নাদিয়া প্রতিদিন সকালে স্কুলে এসে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে, আর শিক্ষিকার দেওয়া পাঠ মনোযোগ দিয়ে শোনে। তার মতো এই স্কুলে অনেকে বুদ্ধিপ্রতিবন্ধী, কেউ শ্রবণপ্রতিবন্ধী, আবার কেউ শারীরিক প্রতিবন্ধী। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামসুন্নাহার কবির বলেন, ‘সাধারণ স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। আমার মেয়ে মাহমুদার জন্মের পরেই জানতে পারি তার হার্টে তিনটি ছিদ্র রয়েছে, ডাক্তার বলেছিলেন, সে ১৮ বছর বাঁচবে। পরে আর অপারেশন করাইনি। আমার প্রতিবন্ধী মেয়েকে অনেক স্কুলে ভর্তি করাতে চাই। অনেক অনুরোধের একপর্যায়ে একটি স্কুলে ভর্তি করে নেয়। কিন্তু সেখানে আমার মেয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ না করায় অনেক অভিভাবক বিভিন্ন ধরনের কথা বলেন। কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসি। এরপর নিজেই একটি প্রতিবন্ধী স্কুল খোলার চিন্তা করি। সেই থেকে প্রথমে আমার প্রতিবন্ধী মেয়েসহ পাঁচজন প্রতিবন্ধী শিশুকে নিয়ে স্কুল চালু করেছিলাম। আমার ছোট্ট মেয়ের নামেই গড়ে তুলেছি ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। আমি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে ছয় শতাংশ জমি কিনে অর্ধেক বিল্ডিং ঘর নির্মাণ করি। এতে ছয়টি কক্ষ রয়েছে। এখন স্কুলটিতে ৮০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশাপাশি লেখাপড়া করছে ২০ জন গরিব-অসহায় শিক্ষার্থী। এখানকার ৩৫ জন শিশুর সিআরপিতে চাকরি হয়েছে। তারা সেখানে ট্রেনিং নিয়ে বিভিন্ন চাকরি করছে, এটাই আমার গর্ব।’ কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান বলেন, ‘কালিয়াকৈর উপজেলা প্রশাসনের নজরে আসার পর বিদ্যালয়টিকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য স্কুলটিকে সবার নজরে আনা উচিত।’  কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যাতে নির্বিঘ্নে এখানে ভর্তি হতে পারে এবং তাদের খেলার সামগ্রী, বই যেটা লাগে সেটার ব্যাপারে আমরা সবসময় সোচ্চার আছি ও ভবিষ্যতেও থাকব।’ গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে- সমাজের যারা ভালো কাজ করে তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। এ প্রকল্পের অংশ হিসেবে শামসুন্নাহারের মতো ভালো মানুষ এবং তার স্কুল খুঁজে পেয়েছি। তাকে জনগণের সামনে তুলে ধরছি, যাতে মানুষ অনুপ্রাণিত হয় ও ভালো কাজ করে।’

এই বিভাগের আরও খবর
সৌরভের বাগানে সারা বছর ড্রাগন
সৌরভের বাগানে সারা বছর ড্রাগন
আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত
নারকেল ছোবড়ায় কোটি টাকার হাসি
নারকেল ছোবড়ায় কোটি টাকার হাসি
সম্ভাবনার ক্যারিয়ার কেয়ার গিভার
সম্ভাবনার ক্যারিয়ার কেয়ার গিভার
নবজাতকের খবর পেলেই গাছের চারা নিয়ে ছোটেন তারা
নবজাতকের খবর পেলেই গাছের চারা নিয়ে ছোটেন তারা
নেচে-গেয়ে চানাচুর বিক্রি মাসে আয় লাখ টাকা
নেচে-গেয়ে চানাচুর বিক্রি মাসে আয় লাখ টাকা
আবহাওয়ার পালাবদলে কৃষিতে পরিবর্তন
আবহাওয়ার পালাবদলে কৃষিতে পরিবর্তন
কেঁচো সারে স্বাবলম্বী ফটিকছড়ির নারী
কেঁচো সারে স্বাবলম্বী ফটিকছড়ির নারী
দেশ-বিদেশে যাচ্ছে কাঠগোলাপের চারা
দেশ-বিদেশে যাচ্ছে কাঠগোলাপের চারা
ধানের জমিতে রঙিন আমের মেলা
ধানের জমিতে রঙিন আমের মেলা
প্রযুক্তিনির্ভর পোলট্রি খামারে স্বপ্নপূরণ
প্রযুক্তিনির্ভর পোলট্রি খামারে স্বপ্নপূরণ
তিন পুরুষের তালপাতার পাখার ব্যবসা
তিন পুরুষের তালপাতার পাখার ব্যবসা
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

১ ঘণ্টা আগে | জাতীয়

আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া
আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী
খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে
পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

২ ঘণ্টা আগে | অর্থনীতি

শনির দশা কাটছে না
শনির দশা কাটছে না

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আশুরের গোলে মিসরের লিড
আশুরের গোলে মিসরের লিড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার
লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত
গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের
৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১৭ ঘণ্টা আগে | শোবিজ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?
কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব
ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর
ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো
১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী
ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী

১১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে
‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো
মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি
ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১৬ ঘণ্টা আগে | শোবিজ

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯ ঘণ্টা আগে | জাতীয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা
চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

পেছনের পৃষ্ঠা

স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা
স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা

দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ
যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ

মাঠে ময়দানে

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী

শোবিজ

স্পেন যে আছে ভুলতে বসেছিলাম
স্পেন যে আছে ভুলতে বসেছিলাম

প্রথম পৃষ্ঠা

প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’
প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’

শোবিজ

বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?

টেকনোলজি

নাটক ‘আমাদের বিশ্বকাপ’
নাটক ‘আমাদের বিশ্বকাপ’

শোবিজ

তিমির মহাসমাবেশ
তিমির মহাসমাবেশ

পরিবেশ ও জীবন

জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প
জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প

নগর জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

সম্পাদকীয়

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না

নগর জীবন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

নগর জীবন

আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত

শনিবারের সকাল

চিকিৎসক-রোগী সম্পর্ক
চিকিৎসক-রোগী সম্পর্ক

সম্পাদকীয়

চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম
চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম

পরিবেশ ও জীবন

খান আতা জোর করেই সিনেমায় আনেন
খান আতা জোর করেই সিনেমায় আনেন

শোবিজ

ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও
ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও

পরিবেশ ও জীবন

আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

নগর জীবন

গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার
গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার

পরিবেশ ও জীবন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস
১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস

নগর জীবন

ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

দেশগ্রাম

ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!
ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!

নগর জীবন

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম

দেশগ্রাম

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশগ্রাম

জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’
জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’

শোবিজ

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা

দেশগ্রাম

সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি
সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি

দেশগ্রাম