শিশুদের হাসিতে ভর করে আগামীর স্বপ্ন-এই বিশ্বাসকে বুকে ধারণ করেই মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সংগঠনটির উদ্যোগে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ২৫ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের চোখে মুখে ছিল অদম্য আনন্দ আর নতুন করে কিছু পাওয়ার উচ্ছ্বাস। খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী হাতে পেয়ে তারা যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল জীবনের কঠিন বাস্তবতা। বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছে তারা।
বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক তৌফিক আল সাদিফ জানান, “শিক্ষাই পারে একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে। আজ যারা সুবিধাবঞ্চিত, সঠিক সহায়তা পেলে তারাই একদিন সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে। এই বিশ্বাস থেকেই নিয়মিতভাবে বসুন্ধরা শুভসংঘ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।"
বিডি-প্রতিদিন/তানিয়া