বরগুনার পাথরঘাটায় শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করতে কর্মশালা করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার সকাল ১১টায় পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমির মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা শাখার প্রধান উপদেষ্টা এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মেহেদী সিকদার এবং তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষক মির্জা মাহাতাব উদ্দিন সুমন।
বসুন্ধরা শুভসংঘের সদস্য শোয়েব তাসিনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম খোকন। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আকন।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার, এর ইতিবাচক দিকের পাশাপাশি অপব্যবহারজনিত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা, সাইবার ঝুঁকি এবং প্রযুক্তিনির্ভর জীবনে নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা থাকলে তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিডি-প্রতিদিন/তানিয়া