‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। রবিবার (১০ মে) উপজেলা শাখার উদ্যোগে সৈয়দেরখোলা গ্রামের সুমন মিয়ার কন্যা মোসা. ইলমা আক্তারকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
হুইলচেয়ার পেয়ে আবেগ আপ্লুত ইলমার পরিবার বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের শিবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়া, সহ-সভাপতি তানভীর গাজী দিপু, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, বিশিষ্ট সমাজসেবক হানিফ মাহমুদ। এছাড়াও বোরহান উদ্দিন ও রাকিব মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো. শফিক মিয়া বলেন, আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। শুভ কাজে সবার পাশে থেকে আমরা আগামীতেও অসহায় মানুষের সেবায় এভাবে এগিয়ে আসব।
বিডি প্রতিদিন/আরকে