সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) কর্মসূচির অংশ হিসেবে চারটি আবাসিক হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহমেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম শাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা আশা ও শাহেদ ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডি এম আল আমিন, সদস্য সাইয়েদ বিন আনোয়ার ফারদিন অন্তরসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী কলেজ শাখার সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/এমএল