চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ৫ মাসে মোট ১,১৫৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১,১৩০টি মামলা। যা মোট মামলার প্রয়া ৯৭ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের তত্বাবধানে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ মামলার নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাচ্ছেন এবং আদালতমুখী জটিলতা ও ব্যয়ও কমছে। দায়েরকৃত মামলার তুলনায় নিষ্পত্তির হার অত্যন্ত সন্তোষজনক হওয়ায় বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ৫ মাসে দায়ের হওয়া ১,১৫৯টি মামলার মধ্যে ১,১৩০টি নিষ্পত্তি হয়েছে এবং মাত্র ২৯টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ফলে মামলার জট কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আলোচ্য সময়ে মামলার নিষ্পত্তির হার ৯৭ শতাংশে পৌঁছানো বিচার প্রশাসনের দক্ষতা ও গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, জেলা প্রশাসনের যথাযথ তদারকি এবং বাদী ও বিবাদীর আন্তরিকতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সঠিক ভাবে বিচারকার্য সম্পন্ন করায় অল্প দিনে এত মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এ ধারাবাহিতকতা বজায় থাকলে আদালত পর্যন্ত মামলা গড়াবে না। আস্তে আস্তে অধস্তন আদালতে মামলা জটের সংখ্যা কমে আসবে বলে মনে করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন