রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (২৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি, ২৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/জেডআর