নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬।
সোমবার বিদ্যালয় চত্বরে শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্ব পালনের অঙ্গীকার করে।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বা ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাস্টার অনুপ কুমার দাস। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই