শিরোনাম
প্রকাশ: ১৪:১৫, সোমবার, ২৯ জুন, ২০২৬ আপডেট: ১৪:১৭, সোমবার, ২৯ জুন, ২০২৬

জোড়া ভূমিকম্পের আঘাত

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে হিমশিম, নিহত বেড়ে ১ হাজার ৪৫০

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ভেনেজুয়েলায় উদ্ধারকাজে হিমশিম, নিহত বেড়ে ১ হাজার ৪৫০

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দেশটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা এই বিপর্যয় সামাল দিতে চরম সংকটে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় প্রকৃত মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে। একই সময়ে একটি বেসরকারি উদ্যোগে পরিচালিত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও ৪৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। সেখানে বিদেশি উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় এই রাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়েছে। বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ ও বালুর স্তূপে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তা ও বাসযোগ্যতা মূল্যায়নে একটি রাষ্ট্রপতি কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনো চলছে। গতকাল রবিবারও আমরা কয়েকজনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। তাই কোনো অবস্থাতেই এই অভিযান বন্ধ করা হবে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী।’

রদ্রিগেজ আরও জানান, জরুরি পরিস্থিতির কারণে স্কুল-কলেজের শ্রেণিকক্ষে পাঠদান আরও এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, লা গুয়াইরায় ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

অব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতে বিপর্যয়
উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা ইতোমধ্যে পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে অনেক মানুষকে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজতে দেখা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে এক মেক্সিকান দুর্যোগ মূল্যায়ন বিশেষজ্ঞ বলেন, ভেনেজুয়েলার উদ্ধার সরঞ্জাম আন্তর্জাতিক মানের তুলনায় কয়েক দশক পিছিয়ে রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

ভূমিকম্পের পর দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় এক চিকিৎসক জানান, সাধারণ সময়েই রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হতো। সেখানে এত বড় দুর্যোগ পরিস্থিতি সংকটকে আরও গভীর করেছে।

অন্যদিকে বিরোধী দলের নেতাদের অভিযোগ, বছরের পর বছর ধরে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং জনসেবা খাতের অবনতির কারণে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অনেকটাই হারিয়েছে রাষ্ট্র।

ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত বাসিন্দারা
উদ্ধার অভিযানে সরকারের ভূমিকা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দুর্গত এলাকার বাসিন্দা উইলবার জানান, ভূমিকম্পে তিনি আটজন স্বজনকে হারিয়েছেন। তার অভিযোগ, রাষ্ট্র কার্যকর সহায়তা দেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে উদ্ধারকাজেও বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রধান সড়কগুলো বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে চরম সমস্যা হচ্ছে। এমনকি বিশেষ অনুমতি সংগ্রহ করতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

তবে সরকারের দাবি, ইতোমধ্যে পর্যাপ্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে।

সূত্র: বিবিসি, ফ্রান্স টোয়েন্টিফোর
বিডি-প্রতিদিন/এমই

এই বিভাগের আরও খবর
হরমুজ প্রণালির সার্বভৌম অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ইরান-ওমানের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জন

মেটার বিরুদ্ধে বন্যপ্রাণীর অবৈধ বাজার চালানোর অভিযোগ, কাঠগড়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

সর্বশেষ খবর
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১ সেকেন্ড আগে | জাতীয়

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

১ মিনিট আগে | নগর জীবন

বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলবে ভিনিরা

৫ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালির সার্বভৌম অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ইরান-ওমানের
হরমুজ প্রণালির সার্বভৌম অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ইরান-ওমানের

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

১৮ মিনিট আগে | নগর জীবন

রাজধানীর সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ দালাল আটক

২১ মিনিট আগে | নগর জীবন

জীবনের সেরা সুযোগটি কাজে লাগাতে বললেন প্যারাগুয়ের কোচ

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

শিশুশ্রম প্রতিরোধে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

২৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

২৪ মিনিট আগে | জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৫ মিনিট আগে | জাতীয়

অবসর নিয়ে মুখ খুললেন স্টোকস
অবসর নিয়ে মুখ খুললেন স্টোকস

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

২৬ মিনিট আগে | জাতীয়

ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার পরিবার

৩০ মিনিট আগে | দেশগ্রাম

জুলাইয়ের আরেক হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি নবী নেওয়াজ

৩০ মিনিট আগে | জাতীয়

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ

৩২ মিনিট আগে | জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

৩৪ মিনিট আগে | নগর জীবন

অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের মিছিল

৩৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

৪২ মিনিট আগে | দেশগ্রাম

ডাচদের হারাতে ভিন্ন কৌশলে হাঁটছেন হাকিমিরা

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

খাগড়াছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

৪৮ মিনিট আগে | জাতীয়

বোয়ালমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন

৫৯ মিনিট আগে | নগর জীবন

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

৮০তম জন্মদিনে ভেসপার নস্টালজিক উৎসবে রঙিন রোম

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

১৬ ঘণ্টা আগে | বিজ্ঞান

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার
হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়