ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান। এতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, ডিজিএম পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বোয়ালমারী উপজেলা থেকে মাদক কারবারি ও মাদক সেবীদের নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং ও যানজট নিরসনের মতো জননিরাপত্তা বিষয়গুলোতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি-প্রতিদিন/এমই