ঝিনাইদহের শৈলকূপায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তীর্থ কুমার বিশ্বাস (১৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ শৈলকূপা উপজেলার ভাটই কালীতলা গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সকালে তীর্থ কুমার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সামনে আসা মাত্রই কুষ্টিয়াগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তীর্থ কুমার মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহানুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এমই