শিরোনাম
প্রকাশ: ১৩:৩৫, সোমবার, ২৯ জুন, ২০২৬ আপডেট: ১৫:০৬, সোমবার, ২৯ জুন, ২০২৬

মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি

দৃশ্যটি যেন কোনো সিনেমার চিত্রনাট্য থেকে ধার করা! ভেন্যুও ছিল হলিউডের শহর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, আর মঞ্চ ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব-ফিফা বিশ্বকাপ। ম্যাচের ঘড়িতে তখন চলছে ইনজুরি টাইমের শেষ মুহূর্তের খেলা, স্কোরবোর্ডে ০-০ ড্র। 

ঠিক এমন সময়ে দক্ষিণ আফ্রিকার ডি-বক্সের ঠিক বাইরে বল পান কানাডার স্টিফেন ইউস্তাকিও। চোখের পলকে বাজপাখির মতো ডাইভ দেওয়া দক্ষিণ আফ্রিকান গোলকিপার রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। আর এই এক গোলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্বে জায়গা করে নেয় কানাডা।

এই রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম নকআউট ম্যাচের এক রোমাঞ্চকর সমাপ্তি টেনেছেন ইউস্তাকিও। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের ক্যারিয়ারে এটিই সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে দামী এবং স্মরণীয় গোল।

বিশ্বকাপের মঞ্চে কানাডাকে ইতিহাস গড়ে দেওয়া এই মহানায়ককে শুধু একজন ফুটবলার বললে ভুল হবে; স্টিফেন ইউস্তাকিও হলেন জীবনের চরম ট্র্যাজেডিকে জয় করা এক লড়াকু সৈনিক। ২০২৬ বিশ্বকাপের লস অ্যাঞ্জেলেসের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন তিনি গোলটি করছিলেন, তখন তাঁর হৃদয়ের কোণায় হয়তো জমা ছিল বাবা-মাকে হারানোর তীব্র এক বেদনা। ২০২৩ সালে পোর্তোর ম্যাচ চলাকালীন মায়ের মৃত্যু এবং তার ঠিক এক বছর পর বাবার আকস্মিক চলে যাওয়া-পিঠাপিঠি এই দুটি বড় আঘাত বুক চেপে সহ্য করেছেন তিনি। তবে ভেঙে পড়েননি, বরং সেই গভীর শোককে বানিয়েছেন নিজের সবচেয়ে বড় শক্তি। 

পিঠাপিঠি বাবা-মায়ের মৃত্যু ও জীবনের ট্র্যাজেডি:

২০২৩ সালের এপ্রিলে সান্তা ক্লারার বিপক্ষে পোর্তোর এক হোম ম্যাচ চলাকালীন সময়েই ইউস্তাকিওর মা এসমেরালদা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর ঠিক এক বছর পর, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তাঁর বাবাও। তবে এই শোকের কিছুকাল আগেই ইউস্তাকিও এবং তাঁর প্রেমিকা কনস্টান্টার কোল আলো করে আসে এক কন্যাসন্তান-বেনেদিতা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শেষের আবেগঘন সাক্ষাৎকারে ইউস্তাকিও নিজের অনুভূতি ধরে রাখতে না পেরে বলেন,  'আমি যা কিছু করি, সবকিছু আমার পরিবারের জন্য; আমার বাবা-মা, আমার প্রেমিকা, আমার মেয়ে, আমার ভাই এবং দেশের বন্ধুদের জন্য-এই সবার জন্য।'

২০২৪ সালের সেপ্টেম্বরে 'স্পোর্টস নেট কানাডা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউস্তাকিওর বড় ভাই ও ইন্টার টরন্টো এফসির প্রধান কোচ মাউরো ইউস্তাকিও বলেন, তাঁরা দুই ভাই এই গভীর শোককে শক্তিতে রূপান্তর করার এবং বাবা-মায়ের জীবনকে সম্মানিত করার এক সচেতন সিদ্ধান্ত নিয়েছেন। মাউরো আবেগের সঙ্গে বলেন, 'আমাদের বাবা-মা... তারা আমাদের ডানা দিয়েছিলেন। তাই এখন উড্ডয়নের দায়িত্বটা আমাদের নিজেদেরই।'

সাবেক  ফুটবলার থেকে কোচে রূপান্তর হওয়া মাউরো একই সাক্ষাৎকারে আরও জানান, ওন্টারিওর লিমিংটনে বিশাল এক পর্তুগিজ কমিউনিটি ছিল, যেখানে সব পরিবার একসাথে জড়ো হতো এবং তাঁর ও স্টিফেনের মতো শিশু-কিশোররা নিয়মিত ফুটবল খেলত।

আন্তর্জাতিক ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে কানাডার হয়েই নিজের যাত্রা শুরু করেছিলেন ইউস্তাকিও, খেলেছিলেন ২০১২ সালের 'এজিএস কাপ'-এ। মাঝখানে অবশ্য পর্তুগালের হয়েও অনূর্ধ্ব-২১ দলে একটু আধটু খেলেছেন, খেলেছেন ২০১৯ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও।

তবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি পাকাপাকিভাবে কানাডার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। একই বছরের অক্টোবরে কনকাকাফ নেশনস লিগের ম্যাচে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। ২০২১ সালের কনকাকাফ গোল্ড কাপে নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান এই মিডফিল্ডার। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপ, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগের ফাইনাল এবং পোর্তোর হয়ে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপেও মাঠে নামেন তিনি।

রবিবারের ম্যাচে নিয়মিত অধিনায়ক আলফোনসো ডেভিস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলের অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব ছিল ইউস্তাকিওর কাঁধে। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই জয়টা পাওয়ার জন্য আমরা জানপ্রাণ দিয়ে লড়েছি। আমরা আসলেই এই ঐতিহাসিক জয়টা সব কানাডিয়ানের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।'

দলের লড়াকু মানসিকতা নিয়ে তিনি আরও যোগ করেন, 'আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস হারাইনি এবং পুশ করে গেছি। আমরা তো এর চেয়ে ভিন্ন কোনো সমাপ্তির কথা ভাবতেই পারতাম না।'

সহ-আয়োজক কানাডার হয়ে নিজের ৬১তম ম্যাচে এসে ক্যারিয়ারের ষষ্ঠ গোলটি করলেন ইউস্তাকিও। সেই ঐতিহাসিক জয়সূচক গোলটি নিয়ে  তিনি বলেন, 'গোলটা সত্যিই অসাধারণ ছিল। তবে সত্যি বলতে, আমি যখন শটটা নিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল পুরো দেশবাসী আমার সঙ্গে শটটা নিয়েছে। সবাই যেন সেই শটে অল্প অল্প করে শক্তি জুগিয়েছে, আর বলটা গিয়ে আছড়ে পড়েছে জালের ভেতরে!'

শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে এবার শেষ ষোলোর প্রতিপক্ষের অপেক্ষায় কানাডা। আগামীকাল নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে তারা।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
ডাচদের হারাতে ভিন্ন কৌশলে হাঁটছেন হাকিমিরা
ডাচদের হারাতে ভিন্ন কৌশলে হাঁটছেন হাকিমিরা
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ
মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ
ভেনেজুয়েলার পাশে নেইমার
ভেনেজুয়েলার পাশে নেইমার
বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো
বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়েছি, এবার লক্ষ্য জার্মানি: প্যারাগুয়ে কোচ
ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়েছি, এবার লক্ষ্য জার্মানি: প্যারাগুয়ে কোচ
ব্রাজিলে জন্ম, খেলেছেন জাপানের হয়ে; কাকে সমর্থন করবেন সান্তোস?
ব্রাজিলে জন্ম, খেলেছেন জাপানের হয়ে; কাকে সমর্থন করবেন সান্তোস?
ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল আয়ারল্যান্ড
ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল আয়ারল্যান্ড
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
‘জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই’
‘জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই’
সর্বশেষ খবর
অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের মিছিল
অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের মিছিল

এই মাত্র | চট্টগ্রাম প্রতিদিন

বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

২ মিনিট আগে | দেশগ্রাম

ডাচদের হারাতে ভিন্ন কৌশলে হাঁটছেন হাকিমিরা
ডাচদের হারাতে ভিন্ন কৌশলে হাঁটছেন হাকিমিরা

২ মিনিট আগে | মাঠে ময়দানে

খাগড়াছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
খাগড়াছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

৪ মিনিট আগে | দেশগ্রাম

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

৮ মিনিট আগে | জাতীয়

বোয়ালমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
বোয়ালমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫ মিনিট আগে | দেশগ্রাম

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন

১৯ মিনিট আগে | নগর জীবন

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

৩০ মিনিট আগে | দেশগ্রাম

দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই
দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

৩৪ মিনিট আগে | কর্পোরেট কর্নার

৮০তম জন্মদিনে ভেসপার নস্টালজিক উৎসবে রঙিন রোম
৮০তম জন্মদিনে ভেসপার নস্টালজিক উৎসবে রঙিন রোম

৩৯ মিনিট আগে | পাঁচফোড়ন

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী, পরে ভ্রূণ নষ্ট; প্রেমিককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ
সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী, পরে ভ্রূণ নষ্ট; প্রেমিককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ

৫০ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে হিমশিম, নিহত বেড়ে ১ হাজার ৪৫০
ভেনেজুয়েলায় উদ্ধারকাজে হিমশিম, নিহত বেড়ে ১ হাজার ৪৫০

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ
মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জন
ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাপাসিয়ায় সবুজের উৎসব, গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
কাপাসিয়ায় সবুজের উৎসব, গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে গ্রাম আদালতে ৫ মাসে ১,১৫৯ মামলার মধ্যে নিষ্পত্তি ১,১৩০টি
ঝিনাইদহে গ্রাম আদালতে ৫ মাসে ১,১৫৯ মামলার মধ্যে নিষ্পত্তি ১,১৩০টি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন
ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলার পাশে নেইমার
ভেনেজুয়েলার পাশে নেইমার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

১ ঘণ্টা আগে | জাতীয়

জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক
প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

১ ঘণ্টা আগে | জাতীয়

১৭ বছর আগের হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
১৭ বছর আগের হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি
মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

সিরাজদিখানে আগুনে পুড়ল দুই মুদি দোকান
সিরাজদিখানে আগুনে পুড়ল দুই মুদি দোকান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো
বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

১৫ ঘণ্টা আগে | বিজ্ঞান

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার
হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

২২ ঘণ্টা আগে | জাতীয়

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে