চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।
শুক্রবার চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম