স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের রপ্তানি-বৈচিত্র্য বৃদ্ধিতে ওষুধশিল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সুইজারল্যান্ড ভিত্তিক স্যান্ডোজের সঙ্গে অংশীদারত্বে নেভিয়ানের এ উদ্যোগটি একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে। কানাডায় ওষুধ রপ্তানিতে টঙ্গীর নেভিয়ানের এ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। এ উপলক্ষে গতকাল বিকালে নেভিয়ানের টঙ্গীতে অবস্থিত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্ব করেন।