কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দ হয়েছে। এ সময় আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোরে র্যাব-১৩ সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রংপুর র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট থানায় মামলার পর গ্রেপ্তারকৃতকে হস্তান্তর করা হয়েছে।
আতিকুর রহমান নয়ন মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব। নয়নের বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে।