ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. দিদারুল আলম দিদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল আলম দিদার কাউতলী বড় মসজিদ রোড এলাকার হাজী মো. সেলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দিদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দিদারুল আলম দিদার নাশকতা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে দিদারুল আলম দিদারকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম