কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী আবুল কালাম ইদ্রিসের ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার ও ঘরে ঘরে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এর অংশ হিসেবে বিকেলে নিজ গ্রাম শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম ইদ্রিস বলেন, “আমার বাকি জীবনটুকু আমি বুড়িচং–ব্রাহ্মণপাড়াবাসীর কল্যাণে উৎসর্গ করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করব।” তিনি এলাকাবাসীর দোয়া ও ভোট কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুফতি রবিউল ইসলাম, আবু সালেহ, মো. মোতাহের হোসেন, মো. শাহজাহান মিয়া, ফয়েজ আহাম্মেদ, মো. ইকবাল, আব্দুল মালেক মুন্সীসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল