মাগুরা-২ (মোহাম্মদপুর–শালিখা ও সদরের ৪ ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীরা সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শনিবার মোহাম্মদপুরে ধানের শীষের মিছিল করেছেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।
পরে মোহাম্মদপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দলের ভেতরে কোনো বিরোধ নেই, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও সবাই ঐক্যবদ্ধ। তাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরীকে মাগুরা-২ আসনের এমপি নির্বাচিত করা। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল