নওগাঁয় শহরের এটিম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তার জন্য অপেক্ষায় আছে পুরো নওগাঁবাসী। দীর্ঘ দুই দশক পর নওগাঁয় তার নির্বাচনী জনসভায় যোগ দিতে জেলার ১১টি উপজেলা ও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছে। তারেক রহমান জনসভাবেশস্থলে এখনও না আসলেও এটিম মাঠ ও তার আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে আজ বৃহস্পতিবার সকাল থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন দলে দলে। ঢাকঢোল পিটিয়ে মিছিল করে অংশগ্রহণ করেন জনসভায়। এসময় অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। নেতা-কর্মীরা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেছেন জনসভাস্থল।
তারেক রহমানের জনসভাস্থলে আসা ইব্রাহিম মন্ডল বলে, ‘ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ১২কিলোমিটার পায়ে হেঁটে তারেক রহমানকে দেখবো বলে এসেছি। তার আসার খবরে চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। কখন তাকে কাছ থেকে দেখতে পাবো সেই অপেক্ষায় আছি।’
এদিকে তারেক রহমান মঞ্চে ওঠার আগে নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষের মনোনীত প্রার্থী, স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দরা একে একে বক্তব্য রাখছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন