নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে ‘হ্যালো বাবুল অ্যাপ’ চালু করেছে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল।
অ্যাপসটির মাধ্যমে তিনি সরাসরি জনগণের সমস্যা এবং তার নির্বাচনী এলাকার অন্যান্য সমস্যা জানতে পারছেন। পাশাপাশি সমাধানের পরামর্শ দিচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের হ্যালো বাবুল অ্যাপের অভূতপূর্ব সাড়া। প্রচুর মানুষ আমাদের মেসেজ দিচ্ছেন, সমস্যার কথা লিখছেন। ইনশাআল্লাহ শুধু নির্বাচনের সময়ই নয়, ফরিদপুর-৪ আসনের মানুষের সাথে সবসময়ই এভাবেই কানেক্টেড থাকতে চাই৷ দোয়ায় রাখবেন প্লিজ।’
এমন পোস্টের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। জানতে চাইলে ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট বলেন , এটি আমাদের প্রার্থী বাবুল ভাইয়ের একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে তিনি ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার মানুষের ব্যক্তিগত ও এলাকার সমস্যার কথা জানাতে পারছেন। বাবুল ভাই তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন।
বিডি প্রতিদিন/কামাল