ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত পথ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. ফালু মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাঈদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সহ সভাপতি এ.বি.এম. মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম লিটন, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনূর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ মহসীন।
পথসভায় ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।