নেত্রকোনার হাওরাঞ্চলে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবরের জন্য ভোট চাইছেন স্ত্রী তাহমিনা জামান। (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসন নেত্রকোনা ৪ থেকে স্বাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে হাওরবাসীকে ভোট দিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মদন উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে নির্বাচনী সমাবেশ করছেন। করছেন ওঠান বৈঠক। নারী পুরুষ প্রত্যেকেই যেন ভোটকেন্দ্রে যান সেই অনুরোধ করছেন। দোয়া চাইছেন স্বামীর জন্য। বলছেন এটি বাবর সাহেবের দ্বিতীয় জীবন। ভোট দিয়ে আবারো সংসদে পাঠালে হাওরবাসীর দুঃখ দূর করতে বাকী কাজগুলো করে যাবেন।
মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রের সামনের মাঠে তিনি নির্বাচনী সমাবেশে আরও বলেন, ‘হাররের মানুষ লুৎফুজ্জামান বাবরের প্রাণ। এই হাওরাবাসী যেমন ভালোবাসেন তাদের নেতাকে তেমনি নেতাও তাদেরর জন্য পাগল। আর তাই এই অবহেলিত জনপদের জন্য বাকী জীবনটা কাজে লাগাতে চান। হাওরবাসীর ভাগ্য উন্নয়নে এবার সংসদে পাঠাতে ধানের শীষে যেন সবাই ভোট দেন তিনি এই কামনা করেন।’
এদিকে একই আসনে কাস্তে প্রতীকে হাওরবাসীর অধিকারের জন্য মাঠে নেমেছেন কামউনিস্ট পার্টির জলি তালুকদার। তিনি বলেন, ‘জাল যার জলা তার’ এটি হাওর বাসীর জন্য নিশ্চিত করতে চান।
সেইসাথে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা একমাত্র কমিউিনিস্ট পার্টিই বলে যাচ্ছে। অধিকার আদায়ে তারাই লড়ে যাচ্ছে। যেমন শ্রমিকদের অধিকার আদায়ে জেল খেটেছেন তিনি। কিন্তু এখানকার অন্য প্রার্থীরা জেল খাটলেও ভিন্ন কারণে খেটেছেন। শ্রমিক মেহনতি মানুষের জন্য একমাত্র জলি তালুকদার জেল খেটেছেন। তাই তিনি নিজেকে এই কৃষক শ্রমিকদের জন্য যোগ্য প্রার্থী মনে করেন। তিনি জেলার মোহনগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/আশফাক