পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ বৈঠক আয়োজন করা হয়।
এসময় ইউরোপিয়ান ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাতে ও পেতার বাহচেভানোভ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/এমই