ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা করেছে বিএনপি। সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলপার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক কালাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সহ সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রাশেদুল হক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খান, জেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম প্রমুখ।
এদিন তিনি উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কালাছড়া, দুলালপুর, বক্তারমুড়াসহ একাধিক স্থানে পথসভা, লিফলেট বিতরন, নির্বাচনী সভা করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম