সালমান খানকে বলিউডের অনেকেই সমীহ করে চলেন। এককালে বলিউডের ‘‘ব্যাড বয়’’ হিসেবে পরিচিত ছিলেন। সালমান মেজাজ হারালে ছবির সেটেও যেন কম্পন অবস্থা হতো সবারই। কিন্তু আসলে ভাইজান নাকি খুবই ভালো মনের মানুষ। বিভিন্ন ক্ষেত্রে খুব আন্তরিকও। এমনই একটি ঘটনার কথা স্মরণ করলেন ‘‘বজরঙ্গী ভাইজান’’ ছবির অভিনেতা মনোজ বক্সী। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এ ছবি। কুরেশির চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ। শুটিংয়ের সময় সালমানের একটি সুন্দর দিক তুলে ধরেছেন তিনি। ‘‘বজরঙ্গী ভাইজান’’ ছবিতে ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষালী মলহোত্র। তখন সে একেবারেই শিশু। মনোজ বলেন, ‘আমরা ‘‘বজরঙ্গী ভাইজান’’-এর শুটিং করছিলাম। সেই সময়ে হর্ষালীকে মুরগির মাংস খেতে হয়েছিল। কবীর খান স্যার ওকে বলেছিলেন, একটা মাংসের টুকরো আনন্দ করে খেতে এবং খাওয়ার সময় হাসতে। কিন্তু যদি বাচ্চাটির মুখের ভিতর বড় টুকরো চলে যায় এবং সে যদি চিবোতে গিয়ে হাসতে না পারে, তা হলে তখনই মুখ থেকে চিবানো মাংসের অংশ সঙ্গে সঙ্গে বার করে হাসতে হবে।’ এই পদ্ধতিতেই সেই দৃশ্যের শুটিং করা হয়েছিল। শুটিংয়ের সময়ে একাধিকবার মুখ থেকে চিবোনো মাংসের টুকরো বার করছিল, আর সালমান তা নিজের হাতে ধরছিলেন। মনোজ বলেন, ‘সালমান নিজের হাতে অন্তত ২০ বার চিবানো মাংসটা নিয়েছিলেন। বাচ্চাটি তাঁর নিজের সন্তানও নয়। তবুও তিনি ওর মুখ থেকে বার করা খাবার হাতে নিয়েছেন। এটা যে যেভাবে দেখতে চান দেখুন। সালমান খান বড় তারকা ঠিকই। কিন্তু তিনি একজন অসাধারণ মানুষও। সবাই ওটা পারত না।’
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
অসাধারণ মানুষ সালমান
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে