‘সর্বকালের সেরা ফুটবলার কে?’ এ আলোচনায় শুরুতেই আসবে পেলে-ম্যারাডোনার নাম। ফুটবল-সম্রাট পেলের পর ফুটবল-ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ফুটবল-বিশ্বকে শাসন করে গেছেন নিজের মতো করে। সেরা ফুটবলারের তর্কে বিতর্কে শুধু এ দুজনই। ম্যারাডোনার বিদায়ের পরই ফুটবলের বরপুত্র হয়ে আসা তাঁর, যিনি ঠিক এক দশক আগে ২০১৬ সালে সমালোচনার তিরে বিদ্ধ আর কিছুটা অপূর্ণতার আক্ষেপে দগ্ধ হয়ে জাতীয় দলকে বিদায় বলেছিলেন ভারাক্রান্ত হৃদয়ে; সেই তিনিই আজ বিশ্বকাপ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। একদা পূর্বসূরি দুজনের সঙ্গে তুলনা করার দুঃসাহস কেউ না দেখালেও ২০২২ আর এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তাঁর অতিমানবীয় নৈপুণ্যে সেরা ফুটবলারের আলোচনায় পেলে-ম?্যারাডোনার একই সমান্তরালে তিনি চলে আসবেন অবশ্যম্ভাবীরূপে। বিশ্বকাপ-পরবর্তী খেলাগুলোতেও যদি তাঁর পারফরম্যান্সের এ ধারাবাহিকতা বজায় থাকে আর সঙ্গে বিশ্বকাপ ট্রফিটা উঁচু করে ধরে রাখার সৌভাগ্যবান হন; তাহলে পূর্বসূরিদের ছাপিয়ে তিনি উঠে যাবেন আরও উঁচুতে। তিনি আর কেউ নন-‘এলএম-১০’। নীল-সাদার আর্জেন্টিনা আরও একটি কাপ জয়ের স্বপ্ন দেখছে মেসিকে ঘিরেই। কিছুদিন আগে ৩৯-এ পা দিলেন ফুটবলের বিস্ময়। অথচ তার ছাপ বিন্দুমাত্রও নেই মাঠের খেলায়। আক্রমণে যেমন গতি সঞ্চারকের ভূমিকা পালন করছেন, তেমনই মাঝে মাঝে নিচে নেমে এসে রক্ষণেও সাহায্য করছেন। ফুটবল আঙিনায় জাদুর পসরা নিয়ে বসেছেন বিশ্বকে মুগ্ধ করার জন্য। সঙ্গে প্রতিনিয়ত গোলও করছেন। দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে মনে পড়ছে ঠিক এ কারণেই। এবারের মতো ১৯৯৪ বিশ্বকাপও হয়েছিল এ মার্কিন মুলুকেই। সেবার বিশ্বকাপে আসার আগে আর্জেন্টিনা ৩১ ম্যাচ হারেনি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে কলম্বিয়ার কাছে ০-৫ গোলের হারে আলফিও বাসিল বাধ?্য হয়েছিলেন দিয়েগোকে ফিরিয়ে আনতে, অধিনায়ক হিসেবেই। বিশ্বস্ত চিকিৎসকের অধীনে ওজন কমিয়ে আর একা একা অনুশীলনে নিজেকে শানিত করেই বিশ্বকাপে ফিরেছিলেন ম্যারাডোনা, শেষবারের মতো পৃথিবীকে নিজের মহিমা দেখাতে। গ্রিসের বিরুদ্ধে হাফ টার্ন নিয়ে আগুনে শটে তাঁর গোল আর বাতিস্তুতার হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানের জয়ে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার। পরের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষেও দেখা গেল সেই পুরোনো ম্যারাডোনাকেই। ম্যাচে নাইজেরিয়ার হার ১-২ গোলে, ২টি গোলই ক্যানিজিয়ার। আর্জেন্টিনা ছুটে চলেছে তাদের আরাধ্য স্বপ্ন পূরণের পথে। কিন্তু নিয়তির মুচকি হাসি, আসল বোমাটি তারপর। ডোপ-পরীক্ষায় এফিড্রিনের উপস্থিতি পাওয়া গেল। দেড় বছরের জন্য নিষিদ্ধ হলেন মহানায়ক। শেষ হলো তাঁর বিশ্বকাপ অভিযান, ১৯৮২ সালে ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড দেখে যেভাবে শেষ করেছিল শুরুর বিশ্বকাপ; সেই একই রকম কলঙ্কিতভাবে শেষ করলেন জীবনের শেষ বিশ্বকাপ। ভয়ডরহীন ম্যারাডোনা মার্কিন সাম্রাজ্যবাদকে ঘৃণা করতেন। বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টদের সমালোচনায় সরব থাকতেন তিনি। আর বাণিজ্যের স্বার্থে অসময়ে খেলানো নিয়ে প্রতিবাদ করায় তিনি ফিফার চক্ষুশূল হয়েছিলেন সেই ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপেই। তাই ম্যারাডোনাকে ডোপ টেস্টের আড়ালে ইচ্ছা করেই ফিফা শেষ বিশ্বকাপ খেলতে দেয়নি-বদ্ধমূল ধারণা তাঁর অনুগামীদের। প্রকৃতির কি ন্যায্যতা! ১৯৯৪ সালে যে যুক্তরাষ্ট্রের মাটি থেকে ম্যারাডোনাকে বিদায় নিতে হয়েছিল অসম্মানজনকভাবে, ২০২৬ সালে সেই যুক্তরাষ্ট্রেই উত্তরসূরি মেসি ফুটবলকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। মেসির মাধ্যমে ইতিহাস কি দায়মোচন করছে ফুটবল-ঈশ্বরের প্রতি করা অবিচারের?
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
ইতিহাসের দায়মোচন
মো. ইমরুল হাসান, সিনিয়র সহসভাপতি বাফুফে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম