মার্কিন যুক্তরাষ্ট্রের বেস্ট ফিউচার জেনারেশনসবিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন রাজধানীর লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে তারা এ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। গতকাল ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন। যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।
চার্লস জে. হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় আসেন। শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ায় তার ঢাকা সফরের উদ্দেশ্য।