শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মূল্যবান যা কিছু...

পৃথিবীতে অসংখ্য দামি ও মূল্যবান জিনিস রয়েছে- বিলাসবহুল ইয়ট থেকে শুরু করে বিরল হীরা পর্যন্ত। এসব জিনিস বিশেষ হয়- কারণ এগুলো তৈরি হয় বিরল উপকরণ দিয়ে, উন্নত প্রযুক্তিতে, অথবা এগুলোর থাকে ঐতিহাসিক গুরুত্ব
প্রিন্ট ভার্সন
মূল্যবান যা কিছু...

ডেড শার্ক

মূল্য : ৮-১২ মিলিয়ন ডলার

বিশ্বের অনেক দামি জিনিসের কার্যকর বা আয়-উৎপাদনকারী ব্যবহার আছে। কিন্তু কিছু জিনিসের দামি হওয়ার কারণ অনেকের কাছেই অযৌক্তিক মনে হতেই পারে। শিল্পী ড্যামিয়েন হার্স্ট ১৯৯১ সালে তৈরি করেন ‘দ্য ফিজিক্যাল ইমপসিবিলিটি অব ডেথ ইন দ্য মাইন্ড অব সামওয়ান লিভিং’, যা সংক্ষেপে দ্য শার্ক নামে পরিচিত। এটি একটি টাইগার শার্ক, যেটি ফরমালডিহাইডে সংরক্ষিত এবং কাচের বাক্সে রাখা হয়েছে। চার্লস সাচ্চির অর্ডারে এই বিরল শিল্পকর্মটি তৈরি করা হয়।  পরে এটি বিলিয়নিয়ার স্টিভেন কোহেনের কাছে ৮ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। তবে ডন থম্পসন-এর লেখা ‘The $12 Million Stuffed Shark: The Curious Economics of Contemporary Art’ বই অনুযায়ী, ২০০৫ সালে এক ব্যক্তিগত নিলামে এটি ১২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল বলে ধারণা করা হয়।

ঐতিহাসিক গুরুত্ব

অ্যান্টিলিয়া

মূল্য : ২ বিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে দামি বাসভবন হিসেবে অ্যান্টিলিয়ার নাম সবার আগে আসে। এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং ২৭ তলার আকাশচুম্বী প্রাসাদ। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন বাড়িটি আধুনিক স্থাপত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এর নামকরণ হয়েছে একটি পৌরাণিক দ্বীপ থেকে। বাড়ির বিলাসবহুল সুবিধা যে কাউকে অবাক করবে। বাড়িতে আছে তিনটি হেলিপ্যাড, ৫০ আসনের সিনেমা হল, বিশাল বলরুম, একাধিক সুইমিং পুল, একটি স্বাস্থ্য কেন্দ্র, নয়টি লিফট এবং একটি ‘স্নো রুম’ যেখানে কৃত্রিম বরফ তৈরি হয়। প্রায় ৬০০ জন কর্মচারী সার্বক্ষণিক এর দায়িত্বে আছেন, যা অনেক হোটেলের চেয়েও বেশি।  অ্যান্টিলিয়া এমনভাবে নকশা করা, যেন এটি ৮ মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারে। এর প্রতিটি কোণে রয়েছে প্রযুক্তির ছোঁয়া এবং স্থাপত্যের শিল্প।

পল সেজানের দ্য কার্ড প্লেয়ার্স

পল সেজানের দ্য কার্ড প্লেয়ার্স

মূল্য : ২৫০ মিলিয়ন ডলার

ফরাসি পোস্ট-ইমপ্রেশনিস্ট শিল্পী পল সেজানের এই মাস্টারপিসটি তাঁর আঁকা পাঁচটি একই ধরনের সিরিজের অংশ। এটি একসময় শিল্প জগতের সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে পরিচিত ছিল। এতে দুজন লোককে কার্ড খেলতে দেখা যায়। তাদের গভীর মনোযোগ এবং নীরবতা ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে। ২০১১ সালে চিত্রকর্মটি কাতারের রাজপরিবার ২৫০ মিলিয়ন ডলারে কিনে নেয়। এটি সেজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। কারণ এটি মানব সম্পর্ক এবং নিঃশব্দ অভিব্যক্তির এক গভীর প্রতিফলন তুলে ধরে।

লিওনার্দো দ্য ভিঞ্চির সালভাতোর মুন্ডি

লিওনার্দো দ্য ভিঞ্চির সালভাতোর মুন্ডি

মূল্য : ৪৫০ মিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় সবার ওপরে লিওনার্দো দ্য ভিঞ্চির সালভাতোর মুন্ডি। এর অর্থ- ‘বিশ্বের ত্রাণকর্তা’। প্রায় ৬০০ বছর আগে আঁকা এই চিত্রে যিশুখ্রিস্টকে দেখা যায়, যিনি স্ফটিক বল ধরে আছেন। একসময় একে ভিঞ্চির আসল চিত্রকর্ম হিসেবে ধরা হতো না। কারণ এর অবস্থা ছিল খুবই খারাপ। কিন্তু ব্যাপক সংস্কার ও গবেষণার পর এটি ভিঞ্চির কাজ হিসেবে প্রমাণিত হয়। ২০১৭ সালে নিউইয়র্কের ক্রিস্টিস নিলামে ৪৫০.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। গুঞ্জন আছে, সৌদি যুবরাজ এই চিত্রকর্মটি কিনেছেন।

দ্য গ্রাফ : হ্যালুসিনেশন ওয়াচ

দ্য গ্রাফ : হ্যালুসিনেশন ওয়াচ

মূল্য : ৫৫ মিলিয়ন ডলার

এটি কেবল একটি ঘড়ি নয়, এটি অলংকারের এক মাস্টারপিস। তাই তো বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির তালিকায় সবার ওপরে- গ্রাফ ডায়মন্ডস-এর তৈরি ‘হ্যালুসিনেশন’। ২০১৪ সালে এটি উন্মোচিত হয়। তাৎক্ষণিকভাবে ঘড়িচি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির খেতাব অর্জন করে। এর মূল্য ওঠে ৫৫ মিলিয়ন ডলার এবং এটি ১১০ ক্যারেটের বেশি বিরল রঙিন হীরা দিয়ে আবৃত। ঘড়িটি তৈরি করতে একদল দক্ষ রত্নবিজ্ঞানী ও কারিগর হাজার হাজার ঘণ্টা সময় ব্যয় করেন। এর মূল আকর্ষণ- এতে ব্যবহৃত ১১০ ক্যারেটেরও বেশি দুর্লভ এবং রঙিন হীরা।

১৯৬২ ফেরারি জিটিও

১৯৬২ ফেরারি জিটিও

মূল্য : ৪৮.৪ মিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে দামি জিনিসের তালিকায় কিছু গাড়ি থাকা অস্বাভাবিক নয়। ২০১৮ সালে নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়- ১৯৬২ সালের ফেরারি জিটিও। ১৯৬২ থেকে ১৯৬৪ সালের মধ্যে ফেরারি ২৫০ জিটিও মডেলের মাত্র ৩৬টি ইউনিট তৈরি করা হয়েছিল। এই সীমিত উৎপাদনই এর উচ্চ মূল্যের প্রধান কারণ। একে শুধু একটি গাড়ি বলাটা ভুল হবে, এটি অটোমোবাইল জগতের ‘হোলি গ্রেইল’ বা পবিত্র গ্রেইল হিসেবে পরিচিত। এই গাড়িটির ডিজাইন করেছিলেন সার্গিও স্ক্যাগলিয়েত্তি। এর মসৃণ, এরোডাইনামিক এবং অত্যন্ত সুন্দর বডি রেসিং ট্র্যাকের জন্য নিখুঁত ছিল। এটি এমনভাবে ডিজাইন করা যাতে উচ্চ গতির বাতাসেও গাড়িটি সর্বোচ্চ স্থিতিশীলতা বজায় রাখতে পারে। এর লম্বা, মসৃণ বনেট এবং নিচু অবস্থান একে রেসিংয়ের জন্য আদর্শ করে তুলেছিল।

জেফ বেজোসের বেভারলি হিলসের বাড়ি

জেফ বেজোসের বেভারলি হিলসের বাড়ি

মূল্য : ১৭৫ মিলিয়ন ডলার

২০২০ সালে, ধনকুবের জেফ বেজোস লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অবস্থিত বিখ্যাত ওয়ার্নার এস্টেট কিনে নেন। বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব ডেভিড গেফেন-এর কাছ থেকে বেজোস নান্দনিক এই এস্টেটটি কিনেছিলেন। এই লেনদেন ছিল সে সময় ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে দামি আবাসিক রিয়েল এস্টেট চুক্তি, যার মূল্য ছিল ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক ১৫০০ কোটি টাকার বেশি)। এই সুবিশাল এস্টেটটি প্রায় ৯ একর জমির ওপর বিস্তৃত, যা বেভারলি হিলসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিরল। এতে একটি বিশাল ম্যানশন, একাধিক গেস্ট হাউস, টেনিস কোর্ট এবং সুন্দর বাগান রয়েছে। ১৯৩৭ সালে ওয়ার্নার ব্রাদার্সের প্রধান জ্যাক ওয়ার্নার বাড়িটি তৈরি করেছিলেন। এটি হলিউডের ‘গোল্ডেন এজ’-এর স্থাপত্যের এক অন্যতম উদাহরণ হিসেবে পরিচিত।

ঐতিহাসিক প্রাসাদ : ভিলা লিওপোল্ডা

ঐতিহাসিক প্রাসাদ : ভিলা লিওপোল্ডা

মূল্য : ৫০৬ মিলিয়ন ডলার

ফরাসি রিভেরার ক্যাসিস অঞ্চলের পাহাড়ের চূড়ায় অবস্থিত ভিলা লিওপোল্ডা শুধু দামিই নয়, এর একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে। ১৯০২ সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড এটি তৈরি করেছিলেন। এরপর এটি বিভিন্ন ধনী পরিবারের হাতে এসেছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সামরিক হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়েছিল। ঐতিহাসিক প্রাসাদটি ২০ একর জমির ওপর বিস্তৃত। এর চারপাশে রয়েছে বাগান- জলপাই, লেবু ও কমলালেবুর গাছ। যেখানে কাজ করেন ৫০ জনেরও বেশি মালি। প্রাসাদের ভিতরে আছে ১৯টি বেড, ১৪টি বাথ, একটি বাণিজ্যিক গ্রিনহাউস, হেলিপ্যাড এবং বিশাল সুইমিং পুল। বর্তমানে এর মালিকানা রাশিয়ার বিলিয়নিয়ার মিখাইল প্রখোরভের হাতে।

এক্সিলিপস ইয়ট

এক্সিলিপস ইয়ট

মূল্য : ১.৫ বিলিয়ন ডলার

এর মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। ৫৩৩ ফুট লম্বা ইয়টটি একসময় বিশ্বের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত ইয়ট ছিল। এক্সিলিপস-এর বিশেষত্ব কেবল তার আকারে সীমাবদ্ধ নয়, এর নিরাপত্তা ব্যবস্থাও অসাধারণ। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বুলেটপ্রুফ জানালা। এমনকি পাপারাজ্জিদের ক্যামেরা প্রতিরোধে রয়েছে একটি বিশেষ লেজার সিস্টেম। এর বিলাসবহুল সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে- দুটি হেলিপ্যাড, তিনটি লঞ্চ বোট, একটি মিনি-সাবমেরিন, একাধিক সুইমিং পুল, নাইট ক্লাব এবং বিশাল ড্যান্স ফ্লোর। এর অভ্যন্তরীণ নকশা এমনভাবে করা হয়েছে যেন একটি বিলাসবহুল হোটেলকেও হার মানায়।

CarInsurance.com ডোমেইন নাম

CarInsurance.com ডোমেইন নাম

মূল্য : ৪৯.৭ মিলিয়ন ডলার

গাড়ির বিমা এমনিতেই একটি বিশাল ব্যবসা, আর এর সঠিক ডোমেইন নাম পাওয়া কখনো কখনো বেশ ব্যয়বহুল হতে পারে। CarInsurance.com নামের ডোমেইন এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে দামি ডোমেইন-এর খেতাব অর্জন করে। এই ডোমেইনটি প্রায় ৪৯.৭ মিলিয়ন ডলারে কেনা হয়। এটি ২০১০ সালে কিনেছিল কুইনস্ট্রিট কোম্পানি। তা ছাড়া সবচেয়ে দামি ডোমেইন নামের তালিকায় পরবর্তী স্থানে রয়েছে Insurance.com (৩৫.৬ মিলিয়ন ডলার) এবং VacationRentals.com  (৩৫ মিলিয়ন ডলার)।

দ্য হোপ ডায়মন্ড

দ্য হোপ ডায়মন্ড

মূল্য : ২৫০ মিলিয়ন ডলার

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় গহনাগুলোর একটি হোপ ডায়মন্ড। ৪৫.৫২ ক্যারেটের এই নীল হীরাটি তার সৌন্দর্যের পাশাপাশি জড়িয়ে থাকা অভিশপ্ত গল্পের জন্যও পরিচিত। এর ইতিহাস শুরু হয়েছিল ভারতের গোলকোন্ডা খনি থেকে। ১৭ শতকে হীরাটি ফরাসি বণিক জ্যাঁ-ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ারের হাতে আসে, যিনি এটি রাজা চতুর্দশ লুইয়ের কাছে বিক্রি করেন। তখন নাম হয় ‘ফরাসি ব্লু’। ফরাসি বিপ্লবের সময় এটি চুরি হয়ে যায়। ১৮৩৯ সালে এটি আবারও আবিষ্কৃত হয়, তখন এটি লন্ডনের হোপ পরিবারের হাতে আসে। এরপর থেকেই এটি হোপ ডায়মন্ড। অনেকের মতে, হীরাটি অভিশপ্ত। যারা এর মালিক হয়েছেন, তাদের জীবনে দুর্ভাগ্য নেমে এসেছে- রাজপরিবারের পতন, খুন এবং আত্মহত্যা। এর রহস্যময় ইতিহাস একে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

দ্য পিঙ্ক স্টার

দ্য পিঙ্ক স্টার

মূল্য : ৭১.২ মিলিয়ন ডলার

গোলাপি হীরা এমনিতেই বিরল। আর যদি তা হয় বিশাল এবং নিখুঁত; তাহলে তার মূল্য আকাশছোঁয়া হবে- যেমনটি হয়েছে দ্য পিঙ্ক স্টার হীরার ক্ষেত্রে। ৫৯.৬০ ক্যারেটের হীরাটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি হীরাগুলোর মধ্যে একটি। ১৯৯৯ সালে হীরাটি আফ্রিকার একটি খনিতে আবিষ্কার করা হয়েছিল এবং এটি কেটে পলিশ করতে প্রায় দুই বছর সময় লেগেছিল। এর আকার, রং এবং স্বচ্ছতা এটিকে অনন্য করে তুলেছে। ২০১৭ সালে হংকংয়ে অনুষ্ঠিত সড়ঃযবনু’ং-এর নিলামে এটি ৭১.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। অসাধারণ এই হীরাটির গোলাপি রং এবং ত্রুটিহীন স্বচ্ছতা এতটাই নিখুঁত যে, এটিকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং মূল্যবান রত্নগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। তাই ‘দ্য পিঙ্ক স্টার’ কেবল একটি অলংকার নয়, এটি পৃথিবীর দুর্লভ রত্নগুলোর একটি।

ব্রিটিশ গায়ানা ১সি ম্যাজেন্টা

ব্রিটিশ গায়ানা ১সি ম্যাজেন্টা

মূল্য : ৯.৫ মিলিয়ন ডলার

এটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে মূল্যবান ডাকটিকিট। ১৮৫৬ সালে ব্রিটিশ গায়ানায় (বর্তমান গায়ানা) ডাকটিকিটের স্বল্পতার কারণে এটি জরুরি ভিত্তিতে ছাপানো হয়েছিল। সেই সময় ১ সেন্ট মূল্যের স্ট্যাম্পটি হাতে লেখা ছিল এবং এর ওপর পোস্টমাস্টারের স্বাক্ষর ছিল। যার একটি মাত্র কপি এখনো টিকে আছে। ২০১৬ সালে নিলামে এটি ৯.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়।

হিস্ট্রি সুপ্রিম ইয়ট

হিস্ট্রি সুপ্রিম ইয়ট

মূল্য : ৪.৮ বিলিয়ন ডলার

অত্যাধুনিক ইয়টটির মালিকানা সম্পর্কে সঠিক তথ্য না জানা গেলেও গুঞ্জন রয়েছে ৪.৫ বিলিয়ন ডলার মূল্যের ইয়টটির মালিক মালয়েশিয়ান ধনকুবের রবার্ট কুওক। সম্প্রতি এটি বিশ্বের সবচেয়ে দামি ইয়টের তালিকায় শীর্ষে উঠে এসেছে। ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ট হিউজ এটির ডিজাইন করেছেন। এটি আসলে কোনো সাধারণ ইয়ট নয়, এটি একটি চলন্ত সোনার খনি! এর নির্মাণে সময় লেগেছিল তিন বছর এবং পুরোটাই খাঁটি সোনা ও প্ল্যাটিনাম দিয়ে আবৃত। এর দামের মূল কারণ হলো- এতে ব্যবহৃত বিরল ও মূল্যবান উপকরণ। এটি প্রায় ১০০ ফুট লম্বা এবং এর কাঠামো তৈরি করতে এক লাখ কেজির বেশি সোনা ও প্লাটিনাম ব্যবহার করা হয়েছে। এর বেস, ডেক, রেলিং, এমনকি খাবারের জায়গাও মূল্যবান ধাতু দিয়ে সাজানো। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- একটি মাস্টার বেডরুম; যেখানে রয়েছে ডাইনোসরের সত্যিকারের হাড় দিয়ে তৈরি একটি মূর্তি এবং একটি দেয়াল, যা উল্কাপিণ্ডের পাথর দিয়ে সাজানো। ইয়টটিকে সম্পদ ও বিলাসিতার চূড়ান্ত প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ট্রেস কুইটজ স্ট্যাম্প

মূল্য : ২.৫ মিলিয়ন ডলার

পাশের ছবির দ্বিতীয় স্ট্যাম্পটি ১৮৭০ সালে মুদ্রিত বিরল স্ট্যাম্প, যা ভুলবশত ৩ সেন্টের পরিবর্তে ১ সেন্ট মূল্যমানের ছিল। এটি মেক্সিকোর একটি স্ট্যাম্প, যা ভুলের কারণে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে। বিখ্যাত এই স্ট্যাম্পটি প্রায় ২.৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে।

এই বিভাগের আরও খবর
শরণার্থী থেকে ফুটবল তারকা
শরণার্থী থেকে ফুটবল তারকা
আমাদের পরিবারটি ক্রীড়াপ্রেমী
আমাদের পরিবারটি ক্রীড়াপ্রেমী
ফুটবলারদের প্রিয় খাবার
ফুটবলারদের প্রিয় খাবার
ভাসমান শহর রূপকথা নাকি ভবিষ্যৎ
ভাসমান শহর রূপকথা নাকি ভবিষ্যৎ
স্কিন-অ্যাংজাইটি কাটানোর মূলমন্ত্র
স্কিন-অ্যাংজাইটি কাটানোর মূলমন্ত্র
কখন কেমন-জুতো
কখন কেমন-জুতো
গ্রীষ্মের সতেজতায় ত্বকের ‘বুস্টার’ টোনার
গ্রীষ্মের সতেজতায় ত্বকের ‘বুস্টার’ টোনার
সাবরিহা আজরা, রন্ধনশিল্পী
সাবরিহা আজরা, রন্ধনশিল্পী
সুস্থতা আর সৌন্দর্যের আসল চাবিকাঠি
সুস্থতা আর সৌন্দর্যের আসল চাবিকাঠি
সানগ্লাসের স্টাইল
সানগ্লাসের স্টাইল
অপরূপ সুন্দর বাস্তবে মৃত্যুফাঁদ
অপরূপ সুন্দর বাস্তবে মৃত্যুফাঁদ
উৎসবের ভোজ
উৎসবের ভোজ
সর্বশেষ খবর
অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ
অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ

৮ মিনিট আগে | নগর জীবন

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

১৩ মিনিট আগে | মন্ত্রীকথন

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৪ মিনিট আগে | পরবাস

একের পর এক আইনি জটিলতা, এবার ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়দর্শন
একের পর এক আইনি জটিলতা, এবার ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়দর্শন

২৬ মিনিট আগে | শোবিজ

ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

৪৩ মিনিট আগে | শোবিজ

সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৫২ মিনিট আগে | দেশগ্রাম

নড়াইলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা
নড়াইলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম
ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম

১ ঘণ্টা আগে | নগর জীবন

নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি
২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি

১ ঘণ্টা আগে | অর্থনীতি

লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা-বেতন আয়করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা-বেতন আয়করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা
‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা

১ ঘণ্টা আগে | শোবিজ

মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে
মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০২৮ অলিম্পিকে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে
২০২৮ অলিম্পিকে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

১ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুদকের জালে ডেসটিনির এমডি রফিকুল আমিন
দুদকের জালে ডেসটিনির এমডি রফিকুল আমিন

১ ঘণ্টা আগে | জাতীয়

জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার
জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য
ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

১ ঘণ্টা আগে | রাজনীতি

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার: নওশীন হেলাল
শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার: নওশীন হেলাল

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের

১ ঘণ্টা আগে | অর্থনীতি

শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক অনুদান
রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক অনুদান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিমগাছ নিয়ে শিশুদের গল্প শোনালেন প্রধানমন্ত্রী
নিমগাছ নিয়ে শিশুদের গল্প শোনালেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

২৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

৮ ঘণ্টা আগে | জাতীয়

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

১০ ঘণ্টা আগে | জাতীয়

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

৬ ঘণ্টা আগে | নগর জীবন

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে | জাতীয়

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১৮ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়