ইসলামে নারীর অধিকার, সামাজিক মর্যাদা এবং নারীর স্বাবলম্বী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলোচনা সভায় ইসলাম ও হাদিসের আলোকে নারীর ন্যায়সঙ্গত অধিকার এবং সমাজ ও দেশের উন্নয়নে নারীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সঠিক জ্ঞান, নৈতিকতা ও সুযোগ-সুবিধা পেলে নারীরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আগামী দিনে নারীরা বিশ্বমঞ্চে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজকল্যাণ, মানবিক মূল্যবোধ এবং বিশেষভাবে নারীর অধিকার প্রতিষ্ঠায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন নারীদের সচেতনতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সবুজবাগ থানা শাখার সভাপতি ইয়াছিন মিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ শাখার সভাপতি মো. এহসানুল হক, সবুজবাগ থানা শুভসংঘের প্রচার সম্পাদক সাবিনা ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসকাত জাহান, সাধারণ সম্পাদক আশিক, সাংগঠনিক সম্পাদক ইয়াছির, পাঠচক্র বিষয়ক সম্পাদক ইসমাইল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার সাথী এবং সদস্য রাইসা, আশরাফুল, মোর্শেদা বেগম, নুসরাত জাহান আনছারী, ফায়েজা বেগম, নুরুননাহার, রেনু আক্তার, তামিমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/তানিয়া