বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্কুল ক্যাম্পাস ১ ও ২-এর শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পাঠ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।
উৎসবের শুরুতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরা হয়। পাশাপাশি খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও আনন্দমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
পাঠ সমাপনী অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ জানান, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে পাঠ সমাপনী উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/এমই