নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে মহান বিজয় দিবস উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঝিনাইদহ জেলা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, সভাপতি রেজাউল ইসলাম, সহসভাপতি তাপস কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, শোভন সাহা সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বৃষ্টি শর্মা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক বলেন, ‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সক্ষম।
বিডি-প্রতিদিন/তানিয়া