মহান বিজয় দিবসে বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মালঘরবাজারে মামুন খলিফা (রঃ) ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি সাফায়েত রায়হান, পরিচালনায় ছিলেন যুগ্ম-সম্পাদক মাসুদ খান জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি ও বিশেষ অতিথি ছিলেন মামুন খলিফা (রঃ) ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মাসুদ আলম।
বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সদস্য ইরফান আজাদ, শহীদুল আলম, হানিফ, শাওন, মিনহাজ, সাওয়াল, রিমা, তানজিয়াসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই