মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘরবাজারস্থ মামুন খলিফা (রহ.) ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি সাফায়েত রায়হান শিহাবের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাসুদ খান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি। বিশেষ অতিথি ছিলেন মামুন খলিফা (র.) ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাসুদ আলম।
ইমরান এমি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আজকের শিশুরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। তাই তাদের
জানাতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে। তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।’
সমাপনী বক্তব্যে সভাপতি সাফায়েত রায়হান শিহাব বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করাই আজকের প্রজন্মের দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থী ও তরুণদের নিয়ে এমন গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখার সদস্য ইরফান আজাদ, শহীদুল আলম, হানিফ, শাওন, মিনহাজ, সাওয়াল, রিমা, তানজিয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া