‘শুভ কাজে, সবার পাশে’ এই প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যাশা রানী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা খানম।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অনুদীপ সরকার ও শতাব্দী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক পরান চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহান ইসলাম, দপ্তর সম্পাদক কে এম জাদিদ বিন খালিদ, অর্থ সম্পাদক সৌরভ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত বিন নুর, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ, ক্রীড়া সম্পাদক-লাং রুং মুরং রেম, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক- রুমান মিয়া, কর্ম ও পরিকল্পনা সম্পাদক-জান্নাতারা ফেরদৌস বর্ষা, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক-সাদিয়া ইসলাম সন্ধি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক-প্রতিভা তঞ্চগ্যা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, আপ্যায়ন সম্পাদক মো. মেজবাউল আলম।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন গোপাল চন্দ্র, কিশোর কুমার, মানিক মিয়া এবং সাকিল মিয়া।
বিডি-প্রতিদিন/তানিয়া