এতিম শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় এতিমখানার মোহ্তামীম মুফতি তাজুল ইসলাম বলেন, এতিমকে সাহায্য করা মানে শুধু খাবার বা আশ্রয় দেওয়া নয় বরং তাকে স্বপ্ন দেখতে শেখানো। তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করা। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি তৌকির আহম্মদ তানজিল। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাইমুর হাসান রিফাত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা উত্তম কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক রাবায়েত হোসেন রাব্বি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উপদেষ্টা সদরুল আমীন জাবীরের মূল্যবান দিকনির্দেশনায় মানবিক এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া