‘শুভ কাজে সবার পাশে’-এ মূলমন্ত্র সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হোটেল ডলি রিসোর্টের একটি মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, নৈতিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধ দুর্বল হয়ে পড়ায় সমাজে নানা অপরাধ ও অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, শিষ্টাচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়। আলোচনাসভা শেষে সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
বসুন্ধরা শুভসংঘের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি, দৈনিক কালের কণ্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহসভাপতি মো. মনোয়ার হোসেন, কামাল হোসেন নয়ন, মো. সারোয়ার হোসেন ভূঁইয়া লাভলু, ফাতেমা আক্তার মুন্নী, সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. আবদুর রব লাভলু, নারীবিষয়ক সম্পাদক সাহিদা আক্তার, প্রচার সম্পাদক কাজী সেলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আয়েশা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এনামুল হক নোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মীর হোসাইন, কার্যকরী সদস্য মো. আব্দুল কাদের সোহাগ, মোহাম্মদ সাইদুল হক। এতে বসুন্ধরা শুভসংঘ চৌদ্দগ্রাম উপজেলা শাখার নতুন কমিটির নেতারাসহ শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া