জামালপুরে ‘আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই একসঙ্গে’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা সভা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জামালপুর জেলা প্রেসক্লাবের হলরুমে বসুন্ধরা শুভসংঘের জামালপুর জেলার শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের জামালপুর জেলার শাখার সভাপতি জসিম উদ্দিন সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাকারিয়ার। এতে শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন,‘মাদকদ্রব্য আমাদের সমাজে চরম বিরূপ প্রভাব ফেলছে, অসংখ্যা তার প্রমাণ রয়েছে জামালপুরে। দেশের কোনো না কোনো প্রান্তের প্রায় প্রতিনিয়তই মাদকের কারণে পরিবার ও সমাজের ওপর দিয়ে বয়ে যায় দুর্ভোগের কালো ছায়া। আপনারা সকলে টিভিতে ও পত্রিকায় প্রতিনিয়তেই দেখছেন মাদকাসক্ত ব্যক্তির হাতে মা, বাবা, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের খুনের ঘটনা ঘটছে। তাই যুব যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানাই।’
সভায় বক্তব্য দেন, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুকুল রানা, বসুন্ধরা শুভসংঘ জামালপুর শাখার উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জামালপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান শুভ্র, কালের কণ্ঠ জামালপুর জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন, ডেইলি সানের ইমরান মাহমুদ, শুভসংঘ জেলা কমিটির সহ-সভাপতি সাকিফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাদুল ইসলাম প্রণয়, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসিফ মিয়াসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক