শীতের আমেজ আর মানবিক উষ্ণতায় পথশিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ শ্যামপুর থানা শাখা।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ইয়ুথ স্কুলে অধ্যয়নরত পথশিশুদের মাঝে শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিশুদের মাঝে ভাপা পিঠা, নারিকেল পিঠা ও চিতই পিঠা পরিবেশন করা হয়। শীতের সকালে এমন আয়োজন শিশুদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানের নেতৃত্ব দেন শ্যামপুর থানা শাখার সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক আরমান হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইয়ুথ স্কুলের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন, শুভসংঘ শ্যামপুর থানার সহ-সভাপতি মুহাম্মাদ তৌফিকুল ইসলাম, সম্রাট হোসেন, সহ সাধারণ সম্পাদক মুহা. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক জিহাদ, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না, কোষাধ্যক্ষ তিশা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অতিন সাহা, বিজ্ঞান ও বিতর্ক বিষয়ক সম্পাদক শাওন সূত্রধর, নারী বিষয়ক সম্পাদক লিজাসহ সংগঠনের অন্যান্য নেতরা ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/আশফাক